অষ্টম শ্রেণী : ভূগোল : প্রথম অধ্যায় : পৃথিবীর অন্দরমহল। MCQ & SAQ

by - January 21, 2023

অষ্টম শ্রেণী : ভূগোল : প্রথম অধ্যায় : পৃথিবীর অন্দরমহল। MCQ & SAQ 

Class VIII Geography 1st Chapter MCQ & SAQ 



অষ্টম শ্রেণী : ভূগোল : প্রথম অধ্যায় : পৃথিবীর অন্দরমহল। MCQ & SAQ 

Class VIII Geography 1st Chapter MCQ & SAQ 

১. প্রতি ১৩ / ২৩ / ৩৩ / ৩৬ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। 
উত্তর : ৩৩ মিটার। 

২. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির দৈর্ঘ্য - ১২ মিটার / ১২ মাইল / ১২ কিমি / ১২০০ কিমি। 
উত্তর : ১২ কিমি। 
 
৩. পৃথিবীর জন্ম - ৪৬০ / ৪৬০ কোটি / ৪৬০ লক্ষ / ৬৪০ লক্ষ - বছর আগে। 
উত্তর : ৪৬০ কোটি। 

৪. কোন দেশ ভূতাপ শক্তি থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি উৎপাদন করে ? ভারত / রাশিয়া / আমেরিকা / কানাডা। 
উত্তর : আমেরিকা যুক্তরাষ্ট্র। 

৫. চাপ বাড়লে পদার্থের ঘনত্ব - বেড়ে যায় / কমে যায় / একই থাকে। 
উত্তর : বেড়ে যায়। 

৬. পৃথিবীর অভ্যন্তরে স্তরবিন্যাস অনেকটা - পেঁয়াজ / আলু / বাঁধাকপি / ফুলকপি - র মত। 
উত্তর : পেঁয়াজ। 

৭. লোহা ও নিকেল / লোহা ও অ্যাএলুমিনিয়াম / লোহা ও তামা / অ্যালুমিনিয়াম ও সিলিকা - পৃথিবীর কেন্দ্রের চারদিকে আবর্তন করতে থাকে।   
উত্তর : লোহা ও নিকেল। 

৮. Journey to the Centre of the Earth - কার লেখা ? বব ডিলান / আলফ্রেড ওয়াগনার / জুল ভার্ন। 
উত্তর : জুল ভার্ন। 

৯. ভূত্বকের একেবারে ওপরে আছে - কেন্দ্রমন্ডল / গুরুমন্ডল / মাটি / অক্সিজেন। 
উত্তর : মাটি। 

১০. ভূত্বকের বেশিরভাগ অংশ জুড়ে আছে - নাইট্রোজেন / অক্সিজেন / হাইড্রোজেন / CO2
উত্তর : অক্সিজেন। 

১১. ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হল - লোহা / অক্সিজেন / সিলিকন / হাইড্রোজেন।   
উত্তর : সিলিকন। 
 
১২. পৃথিবীর চৌম্বকত্ব তৈরী হয়েছে - অন্তঃকেন্দ্রমন্ডলে / বহিঃকেন্দ্রমন্ডলে / পৃথিবীর কেন্দ্রে।উত্তর : বহিঃকেন্দ্রমন্ডল। 
  
১৩. Asthenosphere একটি - ল্যাটিন / গ্রিক / ইংরেজি / জার্মান - শব্দ। 
উত্তর : গ্রিক শব্দ। 

১৪. Asthenosphere - কথাটির অর্থ - দুর্বল স্তর / সবল স্তর / উপরে স্তর / নীচের স্তর। 
উত্তর : দুর্বল স্তর। 

১৫. সান্দ্র কথার অর্থ - কঠিন / তরল / অর্ধ তরল ও অর্ধ কঠিন / তরল , কঠিন ও গ্যাসীয়। 
উত্তর : অর্ধ তরল ও অর্ধ কঠিন। 

১৬. SIAL - গ্রানাইট / ব্যাসল্ট - শিলা দ্বারা গঠিত। 
উত্তর : গ্রানাইট। 

১৭. SIMA - গ্রানাইট / ব্যাসল্ট - শিলা দ্বারা গঠিত। 
উত্তর : ব্যাসল্ট। 

  
১. পৃথিবীর ব্যাসার্ধ কত ?   
উত্তর : ৬৩৭০ কিমি। 

২. পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোথায় অবস্থিত ?  
উত্তর : উত্তর - পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে। 

৩. ম্যাগমা কী ? 
উত্তর : ভূগর্ভের পদার্থ প্রচন্ড চাপ ও তাপে গ্যাস , বাস্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। 

৪. লাভা কী ? 
উত্তর : ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। 

৫. পশ্চিমবঙ্গে কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায় ? 
উত্তর : বক্রেশ্বর। 

৬. পৃথিবীর গড় ঘনত্ব কত ? 
উত্তর : ৫.৫ গ্রাম / ঘন সেমি। 

৭. ঘনত্ব কাকে বলে ?  
উত্তর : একক আয়তনে পদার্থের কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে। 

৮. পৃথিবীর অভ্যন্তরে ক'টি স্তর ও কী কী ?  
উত্তর : তিনটি - ভূত্বক , গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডল। 

৯. বিযুক্তিরেখা কাকে বলে ? 
উত্তর : ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূতত্ত্ববিদরা বলেন বিযুক্তিরেখা। 

১০. SIMA কোন কোন উপাদান দ্বারা গঠিত ? 
উত্তর : সিলিকন ও ম্যাগনেসিয়াম। 

১১. SIAL  কোন কোন উপাদান দ্বারা গঠিত ? 
উত্তর : সিলিকন ও অ্যালুমিনিয়াম। 
 
১২. Crofesima  কোন কোন উপাদান দ্বারা গঠিত ?  
উত্তর : ক্রোমিয়াম , লোহা , সিলিকন ও অ্যালুমিনিয়াম। 

১৩. Nifesima  কোন কোন উপাদান দ্বারা গঠিত ? 
উত্তর : নিকেল , লোহা , সিলিকন ও অ্যালুমিনিয়াম। 

১৪. কেন্দ্রমন্ডলকে ক'টি অংশে বিভক্ত করা যায় ও কী কী ?  
উত্তর : দুটি অংশে - অন্তঃকেন্দ্রমন্ডল ও বহিঃকেন্দ্রমন্ডল। 
  
১৫. অ্যাস্থেনোস্ফিয়ার কাকে বলে ? 
উত্তর : শিলামন্ডলের নীচে গুরুমন্ডলের ওপরের অংশে বিশেষ স্তরটি হল অ্যাস্থেনোস্ফিয়ার।   
 
১৬. সঠিক স্থানে সঠিক বিযুক্তিরেখা বসিয়ে শুন্যস্থান পূরণ কর। 
(ক ) সিয়াল __________________________________ সিমা। 
উত্তর : কনরাড বিযুক্তিরেখা। 
 
(খ ) ভূত্বক ____________________________________ গুরুমন্ডল। 
উত্তর : মোহোরোভিসিক বিযুক্তিরেখা। 
  
(গ ) ক্রোফেসিমা _______________________________ নিফেসিমা। 
উত্তর : রেপিত্তি বিযুক্তিরেখা। 

(ঘ ) গুরুমন্ডল _________________________________ কেন্দ্রমন্ডল। 
উত্তর : গুটেনবার্গ বিযুক্তিরেখা। 

(ঙ ) অন্তঃকেন্দ্রমন্ডল ________________________________ বহিঃকেন্দ্রমন্ডল।  
উত্তর : লেহম্যান বিযুক্তরেখা।  

You May Also Like

0 comments